সোমবার, ৮ মে, ২০১৭

যা-চ্ছে তাই (ছড়া)


উকুনের ডিম ভাজা
যে খায় সে হয় রাজা
আরশোলা চাটনি
লঘু করে খাটনি
চোতরা পাতা পিষে
লাগালে দাগ মেশে
বাদুড়ের ঘন্ট
হজমের মন্ত্র
স্যালাডে ধুতুরা
নাশে রোগ খতরা
টিকটিকি পায়েসে
চুষে নাও আয়েসে
সব করো সব খাও
বাধা নাই করে যাও
তবে কবিদের বোধ
নাই কোনও ঔষধ
কবিত্ব কি যে জ্বালা
যার হয়, বোঝে ঠ্যালা। 


বরুণ কুমার সাহা, গুয়াহাটি, 08.04.2017

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন